আজ নান্দাইল উপজেলা শহরের দেওয়ানগঞ্জ বাইপাসে অবস্থিত টিএস কমিনিউটি সেন্টারে শাখা সভাপতি মুফতি আবুল হাসিম সাহেব এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা ফজলুল করীম এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা শাখার সভাপতি , সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকদের লিখিত ভোটে ২০২৭-২০২৮ সেশনের সভাপতি নির্বাচিত হন মাওলানা তাবারক হোসেন, সেক্রেটারি নির্বাচিত হন মো: মেহেদী হাসান পলাশ।
এতে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও সেক্রেটারিসহ উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।