ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সদস্য সচিব জনাব খোরশেদ আলম।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ব্রিটিশবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রীতিলতার আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরে বীরকন্যা প্রীতিলতার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।