সোমবার (৫ অক্টোবর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদান করা হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান, পটিয়া থানার ওসি মোঃ জিয়াউল হক জিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের সময়ে এমন সহযোগিতা তাদের ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সহায়তা করবে।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও সহযোগিতা প্রয়োজন। এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা।