চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম আগামীকাল ০৯ অক্টোবর-২৬,শুক্রবার বিকাল চারটায় পটিয়া জিরি ইউনিয়নের কৈয়গ্রামস্হ নিজ বাসভবনে পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক জরুরি মতবিনিময় সভার আহ্বান করেছেন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১২ পটিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
এতে পটিয়া উপজেলা পৌরসভা ও সকল ইউনিয়ন ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ খোরশেদ আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে অনুরোধ জানিয়েছেন।