জনগণের সেবক হতে হয়ে, পরিবর্তনের অংশীদারে জনকল্যাণের ভিত্তিতে, আদর্শ ইউনিয়ন পরিষদ গড়ার অঙ্গিকার চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাদিকুল ইসলাম সাদেক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের সদর উপজেলার ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব, ইসলাম, দেশ ও মানবতার পক্ষের প্রার্থী মাওলানা সাদিকুল ইসলাম সাদেক।
মাওলানা সাদিকুল ইসলাম সাদেক, মারিয়া ইউনিয়নের করমূলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দাদা আমানুল্লাহ বেপারী, পিতা জনাব মতিউর রহমান। শিক্ষাজীবনে ছোটবেলা থেকেই তিনি তার পিতা-মাতাসহ পারিবারিকভাবে ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করে আসছেন। পরবর্তীতে দ্বীনি তথা ইসলামী শিক্ষার প্রতি অনুরাগী হন এবং তিনি নগুয়া আয়েশা আহাদ দাখিল মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা ও পরবর্তীতে কওমী মাদ্রাসায় মাধ্যমিক স্তর সমাপ্ত করেন। কর্মজীবনে তিনি একজন সৎ ব্যাবসায়ী হিসেবে প্রায় ৩০ বছর যাবত শহরের প্রাণকেন্দ্রে সু-নামের সহিত ব্যাবসা করে যাচ্ছেন। বর্তমানে তিনি সত্বাধিকারীঃ সাদেক এন্টারপ্রাইজ, গাজী মার্কেট, বড়বাজার কিশোরগঞ্জ।
রাজনৈতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁর সাংগঠনিক পথচলা শুরু হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮নং মারিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি হিসেবে। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী হয়েছেন। তাঁর প্রত্যাশা-সততা, ন্যায়নীতি, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণের ভিত্তিতে ৮ নং মারিয়া ইউনিয়নকে একটি আদর্শ, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।