ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

ম্যাকাই টেস্টের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া আঘাত দেখে বাংলাদেশ। সেই চাপ সামলে দেওয়ার চেষ্টায় ব্যর্থ হন তানজিদ হাসান তামিম। দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।  রোববার (২৩ আগস্ট) গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাকিরাও ছিলেন আসা-যাওয়ার মাঝে। তাতেই চোখ রাঙাচ্ছে ইনিংসে হারের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে সফরকারীরা এখনও ৭৩ রান পিছিয়ে। বাংলাদেশের হয়ে ৩১ রানে ব্যাট করছেন মুশফিকুর রহমান, তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।  অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। নাথান লায়ন ফিরিয়েছেন টাইগার দলনেতা শান্তকে।  এরআগে, টেস্টের প্রথম দিনে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২১০ রানে। বাংলাদেশ পিছিয়ে থেকে শুরু করে পড়ে আরেকবার ব্যাটিং ব্যর্থতায়।

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে