ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

সারাদেশ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চট্টগ্রাম জেলা পরিষদের চেক বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহাবুবে রহমান শামিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে কার্যকর সহায়তা প্রদান সরকারের অন্যতম দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চট্টগ্রাম জেলা পরিষদের চেক বিতরণ