ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

মতামত ও বিশ্লেষণ

নাগরিকের অভিযোগ, দ্রুত সমাধানে চসিক

নগরবাসীর অভিযোগের ভিত্তিতে ২ সেপ্টেম্বর ২০২৬ আলকরণ, নিউমার্কেট মোড় ও পাথরঘাটার পুরাতন ফিশারঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে প্রাপ্ত ৪টি অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) জোবাইদা আক্তার।অভিযানকালে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ দখল ও স্থাপনা অপসারণ করা হয়। এর মাধ্যমে অ্যাপে পাওয়া ৪টি নাগরিক অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।নাগরিকের অভিযোগকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে প্রতিকার নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।নগরীর সমস্যা জানান ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে।নাগরিকের অভিযোগ—চসিকের দ্রুত পদক্ষেপ।গড়ে উঠুক পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট চট্টগ্রাম।

নাগরিকের অভিযোগ, দ্রুত সমাধানে চসিক