ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। আটকেরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (৩৩) ও সিফাত আলী (১৫)। ডিবি পুলিশ জানায়, ডিবির একটি দল উপজেলার ছোট মরাপাগলা গ্রামের একটি মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সাইফুল ও সিফাত আলীকে আটক করে তল্লাশি চালিয়ে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহার করা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুজন আটক