ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কিরাটন শাখার দ্বি-বার্ষিক ইউনিয়ন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ মাগরিব করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের ফেরুয়াবাড়ী মসজিদ সংলগ্ন এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন শাখার মজলিসে শুরার সদস্যসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিরাটন ইউনিয়ন শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাও. আল-ইসলাম, জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখা। প্রধান বক্তা ছিলেন মাও. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. হোসাইন আহমদ সাদী, প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখা।সম্মেলনে ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব-কর্তব্য এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।সম্মেলনের শেষে ২০২৬–২০২৮ সেশনের জন্য কিরাটন ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে - সভাপতি: মোঃ নজরুল ইসলাম,সহ-সভাপতি: হাফেজ মোহাম্মদ আলী,সেক্রেটারি: মোঃ আজহারুল ইসলাম।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।