ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

সীতাকুণ্ডে মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেপ্তার

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সীতাকুণ্ডে মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেপ্তার
সীতাকুণ্ডে মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) মেধাবী শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জড়িত লরি চালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল লরি চালক মো. রিয়াজ উদ্দিন (৩২)-কে গ্রেপ্তার করে। তিনি নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার মো. আবু তাহেরের ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সীতাকুণ্ডের কুমিরায় আইআইইউসির প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি লোকাল বাস উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহত হন। এ ঘটনায় আহত হন তাঁর দুই সহপাঠী।

মাইশার মৃত্যুর প্রতিবাদে এবং ঘাতক লরি চালককে গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে জেলা পুলিশ সুপারের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।

শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চালককে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায় জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x