পটিয়ার অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করে ছাত্রদল নেতা সৌরভ বলেছেন, *পরিষ্কার-পরিচ্ছন্ন, ফুটপাত দখলমুক্ত, ব্যানার-পোস্টার ও বিলবোর্ডমুক্ত এবং যানজটমুক্ত পটিয়া হলে তা হবে বাংলাদেশের সবচেয়ে আধুনিক ও সুন্দর মডেল উপজেলা।*
তিনি বলেন, "বর্তমানে পটিয়ার রাস্তাঘাট, স্বাস্থ্যখাত, মসজিদ-মন্দির, বিভিন্ন শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠান এবং আধুনিক বিল্ডিংগুলো যে মানে পৌঁছেছে, তা সত্যিই প্রশংসনীয়। পটিয়া এখন উন্নয়নের দিক দিয়ে রোল মডেল।"
তবে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা পরিপূর্ণ করতে ৪টি বিষয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
*১. পরিষ্কার-পরিচ্ছন্নতা:* রাস্তা-ড্রেন নিয়মিত পরিষ্কার করে পটিয়াকে ময়লামুক্ত রাখতে হবে।
*২. ফুটপাত দখলমুক্তকরণ:* পথচারীদের চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করে উন্মুক্ত রাখতে হবে।
*৩. ব্যানার-পোস্টার ও বিলবোর্ড অপসারণ:* যত্রতত্র রাজনৈতিক ব্যানার-পোস্টার এবং অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ডের কারণে শহরের নান্দনিকতা নষ্ট হচ্ছে। আইন মেনে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে।
*৪. যত্রতত্র বাস স্ট্যান্ড ও অটোরিকশা মুক্তকরণ:* নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তার পাশে বাস দাঁড়ানো এবং অটোরিকশার অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। পরিকল্পিত বাস টার্মিনাল ও অটোরিকশা স্ট্যান্ড করে যানজটমুক্ত পটিয়া গড়তে হবে।
তিনি বলেন, "যদি এই ৪টি কাজ আমরা করতে পারি, তাহলে পটিয়া শুধু চট্টগ্রাম না, গোটা বাংলাদেশের জন্য একটি আধুনিক, সুন্দর ও মডেল উপজেলা হিসেবে পরিচিতি পাবে। পটিয়া হবে সত্যিকারের 'চট্টগ্রামের গুলশান'।"
পটিয়াকে বিশ্বমানের উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।