বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রাজনৈতিক কার্যক্রম ও নারীদের সংগঠিত করার লক্ষ্যে পটিয়ার ৯নং জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে জাতীয়তাবাদী মহিলাদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জঙ্গলখাইন ইউনিয়নে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলাদল পটিয়া উপজেলার সভাপতি সাজেদা ইয়াছমিন রেখা।
প্রধান বক্তা ছিলেন ৯নং জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম সিকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হুদা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, মোঃ বখতিয়ার উদ্দিন,প্যানেল চেয়ারম্যান, ৯নং জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ, মোঃ রিমন, রহিমা বেগম
মহিলাদলের পটিয়া উপজেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন: হালিমা বেগম, সাধারণ সম্পাদক, সেলিনা আক্তার রুবি, সহ-সভাপতি মাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ তসলিম উদ্দিন আনিস, আহ্বায়ক, শহীদ জিয়া স্মৃতি সংসদ, ৯নং জঙ্গলখাইন ইউনিয়ন। ছাত্রদল নেতা সৌরভ হোসেন , শরিফুল ইসলাম তন্নি,
সভায় সভাপতিত্ব করেন তাহমিনা আক্তার, সভাপতি, জাতীয়তাবাদী মহিলাদল, জঙ্গলখাইন ইউনিয়ন।
আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নারীদের অধিকার, সংগঠনকে শক্তিশালীকরণ এবং আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি সাজেদা ইয়াছমিন রেখা বলেন, "শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারীদের রাজনীতিতে আরও সক্রিয় হতে হবে। ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।"
প্রধান বক্তা সেলিম সিকদার বলেন, "তৃণমূলকে শক্তিশালী করার জন্য মহিলাদলের ভূমিকা অপরিসীম। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দলকে সুসংগঠিত করতে হবে।"
সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।