প্রবাসে ঐক্য, হৃদয়ে বাংলাদেশ। এই স্লোগান কে সামনে রেখে মঙ্গোলিয়া প্রবাসী বাংলাদেশি ঐক্য কল্যাণ পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার স্হানীয় এক হোটেলে মঙ্গোলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিপদে-আপদে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা করার লক্ষ্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
এতে আসিফ রহমান আল আমিন কে সভাপতি এবং আনোয়ার হোসেন কে সাধারণ সম্পাদক ও আনিসুর রহমান মিলন কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকীরা হলেন সিনিয়র সহ-সভাপতি, মোঃ নাজমুল। সহ সভাপতি মোঃ মাহফুজ, মোঃ মোশাররফ হোসেন, রিয়াজুল ইসলাম পলাশ। যুগ্ম সাধারণ সম্পাদক রাহিম তালুকদার মিহির।সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান,মোঃ পারভেজ হোসাইন। অর্থ সম্পাদক আবিদ শাহরিয়ার।
সহ অর্থ সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ বায়েজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক
মোঃ আকাশ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নাইমুল। সুবল মিয়া, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। নূর মোহাম্মদ মঈন, সহ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মোঃ রানা। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জাহিদ হাসান। পরিবেশ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, শুভ রাজবংশী। আপ্যায়ন বিষয়ক সম্পাদক, সিয়াম সরকার। ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোঃ সৈকত হোসেন। মোঃ সিফাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।রাহাত, আইটি বিষয়ক সম্পাদক। কার্যকরী সদস্য মোহাম্মদ সোহাগ, হোসাইন ইসলাম, আজিজুল হক অনুরাগ এবং মোহাম্মদ শামীম।
মঙ্গোলিয়া প্রবাসী বাংলাদেশী ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি বলেন "এই কমিটি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয় বরং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঐক্য, সহযোগিতা, মানবিকতা ও কল্যাণের উদ্দেশ্যে গঠিত হয়েছে এবং একটি পরিবার হিসাবে কাজ করবে।