ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

'পটিয়ায় বিএনপির বর্ণাঢ্য বিজয় মিছিল, হাজারো নেতাকর্মীর ঢল

ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে পটিয়া পৌরসভাস্থ দলীয় কার্যালয় থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 

এ সময় নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।

সমাবেশে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনির আহমেদ সেলিম, এ কে এম জসীম উদ্দীন, মো. মঈনুল আলম ছোটন, মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা ইসমাইল হোসেন ও জাহেদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মো. জাহেদসহ উপজেলা, পৌরসভা ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম কখনো থেমে থাকবে না। দেশের উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে বলে উল্লেখ করেন।

তারা আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিজয় মিছিলের মধ্য দিয়ে নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

'পটিয়ায় বিএনপির বর্ণাঢ্য বিজয় মিছিল, হাজারো নেতাকর্মীর ঢল

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x