ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দৈনিক পটিয়া

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ১২ লাখ টাকার স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ১২ লাখ টাকার স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২
চট্টগ্রামে বাসার তালা ভেঙে ১২ লাখ টাকার স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের চকবাজারে বাসার তালা ভেঙে প্রায় ১২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজারের একটি জুয়েলারি দোকান থেকে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা ১২টি আংটি, ছয় জোড়া কানের দুল ও দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার রহমত ওরফে হাসান (২৯) ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাজ্জাদ হোসেন ওরফে অর্পূ (২৭)। তাঁরা বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, চকবাজার থানার ডিসি রোডের কালাম কলোনির হক ম্যানশনের নিচতলার একটি বাসায় গত ২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই বিকেল ৫টার মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটে। বাসার মালিক ও পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে চোরেরা প্রধান দরজার তালার হুক ভেঙে ভেতরে ঢোকে। পরে প্রায় ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

এ ঘটনায় ২৯ জুলাই চকবাজার থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার তদন্তে নেমে চকবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থল ও আশপাশের এলাকার শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন। ফুটেজ বিশ্লেষণ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করা হয়।

পুলিশের ভাষ্য, চক্রের সদস্যরা মোটরসাইকেলে করে ওই বাসার সামনে আসে। পরে দরজার তালার হুক ভেঙে বাসায় ঢুকে স্বর্ণালংকার চুরি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তদন্তের ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে রহমত ও সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজারের বিএন জুয়েলার্সে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সেখানে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোকান মালিকের দেখানো চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা ১২টি আংটি, ছয় জোড়া কানের দুল ও দুটি চেইন উদ্ধার করা হয়। এ সময় রহমতের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং স্বর্ণ কেনাবেচার রেজিস্টারের একটি পাতাও জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের সঙ্গে আরও কারা জড়িত, চুরি করা অন্য মালামাল কোথায় রয়েছে এবং এ চক্রের কার্যক্রম কতদূর বিস্তৃত—তা খতিয়ে দেখা হচ্ছে।

চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক পটিয়া

রোববার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ১২ লাখ টাকার স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x