ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

পটিয়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পটিয়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা
পটিয়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা

চট্টগ্রামের পটিয়া উপজেলার সার্বিক উন্নয়নকে আরও ত্বরান্বিত ও কার্যকর করতে উপজেলার উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এমপি।

সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান।

মতবিনিময় সভায় পটিয়া উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, কৃষি, জনস্বাস্থ্য, পানি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মতামত ও পরিকল্পনা তুলে ধরা হয়।

এসময় সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ওয়াসা, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, সমাজসেবা অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), কৃষি অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পটিয়ার উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনগণের প্রয়োজন ও এলাকার বাস্তব সমস্যাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

দৈনিক পটিয়া

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x