ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

দক্ষিণ চট্টগ্রামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির গণসমাবেশ, অপচেষ্টা প্রতিহতের ঘোষণা চার এমপির

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দক্ষিণ চট্টগ্রামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির গণসমাবেশ, অপচেষ্টা প্রতিহতের ঘোষণা চার এমপির
দক্ষিণ চট্টগ্রামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির গণসমাবেশ, অপচেষ্টা প্রতিহতের ঘোষণা চার এমপির

চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ চট্টগ্রামের চার সংসদ সদস্য। তাঁরা বলেন, ১৭ বছর লুটপাট ও দুঃশাসনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। তবে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও তারেক রহমানের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে তাদের অপচেষ্টা প্রতিহত করবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এ জে চৌধুরী কলেজ মাঠে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত গণসমাবেশ ও প্রতিবাদ মিছিলে তাঁরা এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন দলীয় সংসদ সদস্যদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। এতে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদেই এ সমাবেশ। কোনো মিছিল, পোস্টার কিংবা ভয়ভীতি প্রদর্শন করে বিএনপিকে শঙ্কিত করা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠন কর্মকাণ্ড পরিচালনা করতে চাইলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধিত্ব করছেন। দক্ষিণ চট্টগ্রামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। সংসদ সদস্যদের হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না।

দৈনিক পটিয়া

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দক্ষিণ চট্টগ্রামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির গণসমাবেশ, অপচেষ্টা প্রতিহতের ঘোষণা চার এমপির

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x