পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ২ নং ওয়ার্ড পাইরোল গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম সিকদার, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল মেম্বারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এমপি মহোদয় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করার আশ্বাস দেন এবং তাৎক্ষণিক তিনি ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রান সহায়তা প্রদান করেন।