ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

হোসেনপুরে অসহায় নাদিরা বেগমের নতুন বাসস্থানের শুভ উদ্বোধন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হোসেনপুরে অসহায় নাদিরা বেগমের নতুন বাসস্থানের শুভ উদ্বোধন
হোসেনপুরে অসহায় নাদিরা বেগমের নতুন বাসস্থানের শুভ উদ্বোধন

কিশোরগঞ্জের হোসেনপুর থানাধীন ৫নং শাহেদল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত মরহুম সোহাগ মিয়ার স্ত্রী অসহায় মোছাঃ নাদিরা বেগম ও তাঁর চার সন্তানের জন্য নির্মিত নতুন বাসস্থানের শুভ উদ্বোধন করা হয়েছে।

‘রক্তের বন্ধনে শাহেদল’ সংগঠনের স্বাবলম্বী প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ঘরটি শুক্রবার (২ অক্টোবর) ফিতা কেটে উদ্বোধন করা হয়। এটি সংগঠনটির স্বাবলম্বী প্রকল্পের আওতায় নির্মিত তৃতীয় ঘর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-জামিয়াতুল কাদেরিয়া ও শাহেদল এতিমখানার মুহতামিম মুফতী আবুল কাশেম জুয়েল। প্রধান অতিথি ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘রক্তের বন্ধনে শাহেদল’-এর সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেন শুভ।

নতুন বাসস্থানে মাথা গোঁজার ঠাঁই পেয়ে আবেগাপ্লুত নাদিরা বেগম সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা সংগঠনটির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

দৈনিক পটিয়া

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হোসেনপুরে অসহায় নাদিরা বেগমের নতুন বাসস্থানের শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x