ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা আজ ০৪ অক্টোবর রবিবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সার্কেল কর্মকর্তাগণ, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১, অফিসার ইনচার্জ (গোয়েন্দা শাখা), পুলিশ পরিদর্শক (প্রশাসন), ট্রাফিক বিভাগ এবং সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সেপ্টেম্বর মাসে জেলার বিভিন্ন থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট ও কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি অপরাধ সংঘটনের পর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, বিট পুলিশিং, টহল ও জনসম্পৃক্ততা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কিশোর অপরাধ প্রতিরোধে কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত নজরদারি এবং কিশোরদের আড্ডাস্থলে বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়।

মাদকবিরোধী অভিযান জোরদার করে মাদক কারবারি, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মাদকের উৎস ও সরবরাহের চ্যানেল চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

এছাড়া চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকায় টহল জোরদার, চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের শনাক্তকরণ এবং সম্পত্তি-সংক্রান্ত অপরাধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত নিষ্পত্তি, অবৈধ অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত দ্রুত সম্পন্ন এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলা নিষ্পত্তিতে মামলাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ ও তদন্তের অগ্রগতি নিয়মিত মনিটরিং করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে অতিরিক্ত নজরদারি, নিয়মিত টহল এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক প্রচারণা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়।

অপরাধ সংঘটনের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, প্রয়োজনীয় আলামত সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অপরাধ নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থা, গোয়েন্দা তৎপরতা ও জনগণের সঙ্গে কার্যকর সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

নিজ নিজ এলাকার অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান হয়।

দৈনিক পটিয়া

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x