ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

ছিটমহল এখন চন্দনাইশের জঙ্গল জামিজুরী

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছিটমহল এখন চন্দনাইশের জঙ্গল জামিজুরী
ছিটমহল এখন চন্দনাইশের জঙ্গল জামিজুরী

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের জঙ্গল জামিজুরী মৌজা ভৌগোলিক ও প্রশাসনিক সীমানাজটিলতায় বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে। স্থানীয়দের কাছে এলাকাটি কার্যত ‘ছিটমহল’ হিসেবে পরিচিতি পেয়েছে। প্রশাসনিকভাবে এলাকাটি কোন ইউনিয়ন বা পৌরসভার আওতাভুক্ত—এ নিয়ে রয়েছে জটিলতা।

জানা গেছে, দোহাজারী পৌরসভা গঠনের সময় প্রায় ১০ বর্গকিলোমিটার আয়তনের জঙ্গল জামিজুরী এলাকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অবস্থায় সীমানার অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে প্রশাসনিক জটিলতা নিরসনে এলাকাটি হাশিমপুর অথবা ধোপাছড়ি ইউনিয়নের সঙ্গে যুক্ত করার আবেদন করে দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষ। তবে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা নাগরিক সেবার জন্য দোহাজারী পৌরসভার ওপর নির্ভরশীল। দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মহসিন বলেন, ভৌগোলিক সীমানাগত জটিলতা থাকলেও মানবিক ও প্রশাসনিক বিবেচনায় জঙ্গল জামিজুরীর বাসিন্দাদের প্রয়োজনীয় নাগরিক সেবা পৌরসভা থেকে দেওয়া হচ্ছে।

এদিকে, ২০২১ সালের ৩১ মে সাবেক সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন জঙ্গল জামিজুরী মৌজা, জে.এল. নং-৪৩-এর তথ্য চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। ওই আবেদনে চন্দনাইশ উপজেলার জঙ্গল জামিজুরী মৌজায় জঙ্গল, ছড়া ও খালের রেকর্ড থাকার কথা উল্লেখ করা হয়। তবে ওই নথিতে জঙ্গল জামিজুরী কোন ইউনিয়ন পরিষদ বা পৌরসভার অন্তর্ভুক্ত?—সে বিষয়ে কোনো উল্লেখ পাওয়া যায়নি।

এ বিষয়ে দোহাজারী ভূমি অফিসের সহকারী কর্মকর্তা চন্দন দাশ বলেন, “আমাদের আওতাধীন জঙ্গল জামিজুরী মৌজায় মোট দুটি খতিয়ান রয়েছে। ১ নম্বর খতিয়ানে জেলা প্রশাসক, চট্টগ্রামের নামে ১৮ দশমিক ৯০ একর এবং ২ নম্বর খতিয়ানে বন বিভাগের নামে ২ হাজার ৫৬১ দশমিক ২৭ একর জমি সরকার পক্ষে রেকর্ডভুক্ত রয়েছে।”

তিনি আরও বলেন, দোহাজারী পৌরসভার ম্যাপ তৈরির জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, সেখানে জঙ্গল জামিজুরীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো নির্দেশনা ছিল না।

এ বিষয়ে চট্টগ্রাম জেলার স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) থেকে বক্তব্য নেওয়ার পরামর্শ দেন।

এদিকে, জঙ্গল জামিজুরী মৌজায় সেখানে জনসংখ্যা কত, অধিবাসীদের প্রধান পেশা কী ও অন্যান্য—এসব তথ্যের সত্যতা যাচাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক পটিয়া

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ছিটমহল এখন চন্দনাইশের জঙ্গল জামিজুরী

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া
ছিটমহল এখন চন্দনাইশের জঙ্গল জামিজুরী
0:00 0:00
1.0x