জামালপুরের ইসলামপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড টংগের আলগা উত্তরপাড়া জামে মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের আগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন মেয়র প্রার্থী নাজিম হোসেন লোমান।
এ সময় তিনি ৯ নং ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল অবস্থা ও জলাবদ্ধতার সমস্যার কথা তুলে ধরেন। বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে স্থানীয় বাসিন্দাদের চলাচলে যে দুর্ভোগ সৃষ্টি হয়, তা নিয়ে মুসল্লিদের সঙ্গে আলোচনা করেন তিনি।
পরে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন এবং সবার কাছে দোয়া চান।
এ সময় এলাকার সাধারণ মানুষ ও মুসল্লিদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। স্থানীয় সমস্যাগুলো নিয়ে আলোচনা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মধ্য দিয়ে তিনি এলাকার বাস্তব পরিস্থিতি জানার চেষ্টা করেন।