চট্টগ্রামের পটিয়ায় পুলিশের অভিযানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ও ১২ নম্বর হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন ওরফে মো. সাইফুল ইসলাম ওরফে ‘বালু সাইফুল’ (৩৯) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে পটিয়া থানাধীন ১২ নম্বর হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মো. ফরহাদ রাব্বী ইশান, এএসআই (নিঃ) মীর মো. মনির হোসেন, এএসআই (নিঃ) আল-আমিন খান, এএসআই (নিঃ) মো. ইব্রাহিম ভূঁইয়াসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, সাইফুদ্দিনের বিরুদ্ধে পটিয়া থানায় দায়ের হওয়া একাধিক মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা/আইনগত কার্যক্রম চলমান ছিল। এর মধ্যে পটিয়া থানার মামলা নং-২১ (২৭ আগস্ট ২০২৪), মামলা নং-১৮ (২০ আগস্ট ২০২৪) এবং মামলা নং-০১ (১ নভেম্বর ২০২৪) রয়েছে। এসব মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরকদ্রব্য আইনের ধারাও উল্লেখ করা হয়েছে। পুলিশ আরও জানায়, সাইফুদ্দিনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ডিজিটাল নিরাপত্তা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ঘটনায় মোট ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলোতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পটিয়া থানা পুলিশ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।