ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান
১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান |নয়া দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে দেশব্যাপী গ্যাস সঙ্কট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মো: রফিকুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, ‘আমরা দ্রুত স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠাবো।’

স্মারকলিপিতে বলা হয়, দেশে চলমান অর্থনৈতিক ও নাগরিক সঙ্কটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস সঙ্কট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, গ্যাস সঙ্কটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়ছেন এবং দীর্ঘ সময়ের লোডশেডিং শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পেলেও অনেক গ্রাহককে ভুতুড়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।

এসময় ১১ দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়েতের সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদ, এনসিপির জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইসমাইল বিন হায়দার, এনসিপির জেলা যুগ্ম-আহ্বায়ক সামসুল আলম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, মাওলানা সোলায়মান হোসেন, মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবীসহ অন্য নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদান শেষে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতি, অব্যবস্থাপনা, মজুদদারী, সিন্ডিকেট ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে অনিয়মের সাথে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি করছি। দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়া না হলে জনগণের ন্যায্য অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্য শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক কর্মসূচি অব্যাহত রাখবে।

বিষয় : ১১ দলীয় জোট স্মারকলিপি

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া
১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান
0:00 0:00
1.0x