ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

'শহীদদের স্মরণে পটিয়ার রাজপথে জঙ্গল খাইন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, গণতন্ত্রের পক্ষে গর্জন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

'শহীদদের স্মরণে পটিয়ার রাজপথে জঙ্গল খাইন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, গণতন্ত্রের পক্ষে গর্জন

ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ অংশ গ্রহণ করেছে ৯নং জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে পটিয়া পৌরসভাস্থ দলীয় কার্যালয় থেকে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 

এ সময় নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।

সমাবেশে অংশ গ্রহণ করেছেন ৯নং জঙ্গল খাইন ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক সেলিম সিকদার, ৯নং জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী বখতিয়ার উদ্দিন বকুল, বিএনপি নেতা মফিজ, সওখত হোসেন, মোহাম্মদ আলিম, শফিকুল ইসলাম, তসলিম উদ্দিন আনিস, যুবদল নেতা গাজী আবু বক্কর, সওখত হোসেন, বাচ্চু, ও মহিউদ্দিন। স্বেচ্ছাসেবক দল নেতা সাহেদ, মোহাম্মদ নয়ন, পটিয়া উপজেলা কৃষকদল নেতা মোহাম্মদ রিফাত, ছাত্রদল নেতা সৌরভ হোসেন, মোহাম্মদ ইরফান, শরিফুল ইসলাম তন্নি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

'শহীদদের স্মরণে পটিয়ার রাজপথে জঙ্গল খাইন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, গণতন্ত্রের পক্ষে গর্জন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x