ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

ডেঙ্গুতে এক দিনে আরও দুই মৃত্যু

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গুতে এক দিনে আরও দুই মৃত্যু
ছবি: ফাইল

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। এর মধ্যে আগস্টের প্রথম ৯ দিনে মারা গেছেন সাতজন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৭২ জন ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বিভিন্ন হাসপাতালে ১১০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ৯১ জন ভর্তি হয়েছেন। এর বাইরে ভর্তি হয়েছেন আরও ৬৬ জন।

বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনায় ১৪০ জন। চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশালে ৮৪, রাজশাহীতে ৫৭, ময়মনসিংহে ২৭, রংপুরে ৫ এবং সিলেটে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৪৪ জন।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ডিএসসিসি এলাকায়। এ এলাকায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ ছাড়া ডিএনসিসি এলাকায় সাতজন, বরিশাল বিভাগে সাতজন, ময়মনসিংহে ছয়জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে তিনজন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব রাখছে। সরকারি হিসাব অনুযায়ী, এ রোগে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল ২০২৩ সালে। ওই বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের, যা এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। গত বছরও ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য। 

বিষয় : ডেঙ্গু

দৈনিক পটিয়া

সোমবার, ১০ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে এক দিনে আরও দুই মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া
ডেঙ্গুতে এক দিনে আরও দুই মৃত্যু
0:00 0:00
1.0x