ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের র‍্যালি ও সমাবেশ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের র‍্যালি ও সমাবেশ
নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের র‍্যালি ও সমাবেশ |নয়া দিগন্ত

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ নীলফামারী জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় জেলা জামায়াত অফিস থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ট্রাফিক মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেকের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমাদ রায়হানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

প্রধান অতিথির বক্তব্যে আলফারুক আব্দুল লতীফ বলেন, ‘আজকের যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু অনেক যুবক আজ মাদকের নেশায় আসক্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে মাদকের চোরাচালান বন্ধ করতে হবে। সীমান্ত এলাকাগুলোতে কঠোর নজরদারি রাখতে হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি মাদকদ্রব্য বন্ধে গ্রাম-গঞ্জে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।’

বিষয় : জামায়াত সমাবেশ

দৈনিক পটিয়া

বুধবার, ১২ আগস্ট ২০২৬

নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের র‍্যালি ও সমাবেশ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x