ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

ছাত্র জমিয়ত কিশোরগঞ্জ জেলার মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী সা. -এর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছাত্র জমিয়ত কিশোরগঞ্জ জেলার মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী সা. -এর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ছাত্র জমিয়ত কিশোরগঞ্জ জেলার মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী সা. -এর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর ২০২৬, রোজ বৃহস্পতিবার, বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এস এম মাসুদুর রহমান এবং যৌথভাবে  সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউসার আহমদ আজাদী ও সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদুল্লাহ জামী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানবাধিকার মানে মানুষের অধিকার। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে মহানবী হযরত মুহাম্মদ সা.-এর আদর্শ, শিক্ষা ও সুন্নাহকে গ্রহণ করতে হবে। পৃথিবীর সর্বস্তরে যদি মহানবী সা.-এর শিক্ষা ও আদর্শ প্রতিষ্ঠা করা যায়, তাহলেই প্রকৃত অর্থে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।”

তিনি আরও বলেন, মহানবী সা.-এর জীবনাদর্শে মানুষের সম্মান ও মর্যাদা, ন্যায়বিচার, সাম্য, নিরাপত্তা, প্রতিবেশীর অধিকার, নারী ও শিশুর অধিকার, দুর্বল ও অসহায় মানুষের অধিকারসহ মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। তাই মানবাধিকারের প্রকৃত ও টেকসই প্রতিষ্ঠার জন্য মহানবী সা.-এর আদর্শকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায়ে ধারণ করা অপরিহার্য।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমা আল গাজি।

আলোচনা সভায় বক্তারা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মহানবী হযরত মুহাম্মদ সা.-এর মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য ও যুগান্তকারী অবদান তুলে ধরেন। মহানবী সা. কীভাবে ধর্ম-বর্ণ, গোত্র ও শ্রেণিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা, জান-মাল, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করেছিলেন—ইসলামের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার উদ্ধৃতি দিয়ে তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মণ্ডলীর সদস্য মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা লাইসুদ্দিন, মাওলানা আতহার আলী ও মাওলানা আবুল কাসেম জিহাদী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক আবদুল বাসির সাদী।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মুফতি আল আমিন সাদী, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রুবেল, সদস্য সচিব মুফতি আবদুল আহাদ খুরশিদী, সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা খায়রুল ইসলাম ও দীন ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান, সহ-সভাপতি দিদার আলম, জেলা কমিটির সদস্য আবুল হাসানসহ বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের ছাত্র জমিয়ত, যুব জমিয়ত ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ছাত্র জমিয়ত কিশোরগঞ্জ জেলার মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী সা. -এর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x