ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ব্যাংকারসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ব্যাংকারসহ গ্রেপ্তার ২
অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ব্যাংকারসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে অগ্রণী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ৪ কোটি ৩৮ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে ব্যাংকের এক কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অগ্রণী ব্যাংক পিএলসি লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীর (২৫)।

পুলিশের তথ্যমতে, ২০২৫ সালের ১ জুন থেকে চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ব্যাংকের ভল্টে নগদ টাকা জমা রাখার সময় কৌশলে বড় নোটের বান্ডেলের মধ্যে ছোট মূল্যমানের নোট ঢুকিয়ে দেওয়া হতো। বাইরে থেকে বান্ডেলগুলোতে পর্যাপ্ত টাকা রয়েছে বলে মনে হলেও প্রকৃতপক্ষে সেখানে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ রাখা হয়নি বলে অভিযোগ।

পুলিশের দাবি, এভাবে ভল্টের টাকার হিসাব কৌশলে মিলিয়ে দেখিয়ে আত্মসাৎ করা অর্থ বিভিন্ন সময়ে ব্যবসায়ী জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে স্থানান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে ব্যাংকার কামরুল হোসেন জানান, আত্মসাৎ করা অর্থ দিয়ে হাটহাজারী থানার উত্তর বুড়িশ্চর এলাকার ফজদের আলী ফকির বাড়িতে ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামারের কার্যক্রম শুরু করা হয়েছিল। সেখানে কামরুল হোসেন বিনিয়োগ করেন এবং তানভীর খামারটির দেখাশোনা করতেন বলে পুলিশ জানিয়েছে।

তদন্তে ব্যাংক থেকে মোট ৪ কোটি ৩৮ লাখ টাকা বিভিন্ন কৌশলে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের তথ্য পাওয়ার পর পুলিশকে বিষয়টি জানানো হয়।

এরপর গত ১০ আগস্ট অভিযান চালিয়ে কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে দুই গ্রেপ্তার ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালী থানায় লিখিত এজাহার দেওয়া হয়। পরে কোতোয়ালী থানার মামলা নম্বর-২২, তারিখ ১০ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৪০৮/৪২০/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আত্মসাৎ করা অর্থ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ব্যাংকারসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x