ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রামে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রামে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রামে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে জেলা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় চলমান এ কার্যক্রমের অংশ হিসেবে হাটহাজারী গোলচত্বর, ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড, রাঙ্গুনিয়া থানার রোয়াজারহাট এবং রাউজানের নোয়াপাড়া এলাকায় পথসভা ও মতবিনিময় করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যানবাহনের চালক, পথচারী ও শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পথসভায় চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করা, নির্ধারিত লেন ও সড়ক সংকেত মেনে চলা এবং মোটরসাইকেল চালানোর সময় বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং ক্লান্ত, অসুস্থ বা শারীরিকভাবে অসুস্থ অবস্থায় যানবাহন না চালানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ট্রাফিক পুলিশ সদস্যরা পথচারীদেরও রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। চালকদের যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলতে বলা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক পুলিশের নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রামে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x