ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

বন্দরের রেকর্ড সাফল্যের পুরস্কার, ৬৭৫০ শ্রমিক পাচ্ছেন ২৫ হাজার টাকা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরের রেকর্ড সাফল্যের পুরস্কার, ৬৭৫০ শ্রমিক পাচ্ছেন ২৫ হাজার টাকা
ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের পণ্য ও কনটেইনার ব্যবস্থাপনায় গত বছরে অর্জিত সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শ্রমিক-কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা এসেছে। তালিকাভুক্ত ৬ হাজার ৭৫০ শ্রমিক-কর্মচারীকে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এ উদ্যোগে মোট ১৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর ভবনে এ সংক্রান্ত অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বন্দর চেয়ারম্যানের বিশেষ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট অপারেটর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে প্রণোদনার অর্থ ও চেক তুলে দেওয়া হবে।

বন্দর সূত্রে জানা গেছে, সদ্য শেষ হওয়া বছরে পণ্য ওঠানো-নামানো এবং কনটেইনার পরিচালনায় অতীতের তুলনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে কাজ করা শ্রমিকদের অবদানও ছিল গুরুত্বপূর্ণ।

এই বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২২ আগস্ট বন্দর বোর্ডের বৈঠকে শ্রমিক-কর্মচারীদের উৎসাহ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর শ্রম শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রণোদনার আওতায় থাকছেন বন্দর, বিভিন্ন টার্মিনাল এবং শিপ হ্যান্ডলিং অপারেটরের অধীনে কর্মরত শ্রম শাখায় নিবন্ধিত শ্রমিক-কর্মচারীরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, বন্দরের কার্যক্রমে শ্রমিকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের এই উদ্যোগকে শ্রমিকদের কাজের প্রতি উৎসাহ বাড়ানোর পাশাপাশি বন্দরের ভবিষ্যৎ কার্যক্রমে আরও দক্ষতা ও গতি আনতে সহায়ক হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক পটিয়া

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরের রেকর্ড সাফল্যের পুরস্কার, ৬৭৫০ শ্রমিক পাচ্ছেন ২৫ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x