ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

পটিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৭ বছরের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক ৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পটিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৭ বছরের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক ৩
পটিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৭ বছরের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক ৩

চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাহেল বড়ুয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা নন্দন বড়ুয়াসহ মোটরসাইকেলে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাঁচারি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাহেল বড়ুয়া কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা নন্দন বড়ুয়ার সন্তান।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় নন্দন বড়ুয়া তাঁর সন্তান পাহেল বড়ুয়া এবং তাঁর দুই ভাইয়ের সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে কোলাগাঁও মুন্সিরহাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে কাঁচারি পুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে নেওয়ার পর পাহেল বড়ুয়াকে মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে।

পটিয়ার কালারপোল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছে। দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক পটিয়া

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৭ বছরের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক ৩

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x