ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

পতেঙ্গায় ২টন লোহার স্ক্র্যাপসহ ৭জন চোরাকারবারি আটক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পতেঙ্গায় ২টন লোহার স্ক্র্যাপসহ ৭জন চোরাকারবারি আটক
পতেঙ্গায় ২টন লোহার স্ক্র্যাপসহ ৭জন চোরাকারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমার হতে অবৈধভাবে চোরাচালানকৃত মালামালসহ ৭ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন সী- বিচ সংলগ্ন এলাকায় আজ ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৭ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের আনুমানিক ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ এবং ২০ হাজার কেজি পুরাতন ব্যাটারি স্ক্র্যাপসহ ৭ জন চোরাকারবারিকে আটক করা হয়। 

পরবর্তীতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মায়ানমার হতে ফিশিং বোটের মাধ্যমে স্ক্র্যাপগুলো অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল যা কার্গোবোটের মাধ্যমে কর্ণফুলি চ্যানেলে প্রবেশ করানো হয়।

জব্দকৃত আলামত, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

দৈনিক পটিয়া

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পতেঙ্গায় ২টন লোহার স্ক্র্যাপসহ ৭জন চোরাকারবারি আটক

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x