চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. কামরুদ্দীন সবুজকে মনোনীত করা হয়েছে। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্রীড়া পরিষদ প্রণীত গঠনতন্ত্রের ১১.৬ অনুচ্ছেদ অনুসরণ করে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে মো. কামরুদ্দীনকে মনোনয়ন দেওয়া হয়েছে।