ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিতে বাধা, ‘মরলে আমাদের কী’ মন্তব্যের অভিযোগ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিতে বাধা, ‘মরলে আমাদের কী’ মন্তব্যের অভিযোগ
অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিতে বাধা, ‘মরলে আমাদের কী’ মন্তব্যের অভিযোগ

চট্টগ্রাম বন্দর হাসপাতালের সামনে সভা চলাকালে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ করেছেন এক স্বামী।

আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তির স্ত্রী। গুরুতর শারীরিক অবস্থায় তাকে চট্টগ্রাম বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আগ্রাবাদ ইসলামী হাসপাতালে রেফার করা হয়।

পরীক্ষা শেষে অসুস্থ স্ত্রীকে নিয়ে পুনরায় বন্দর হাসপাতালে ফেরার সময় হাসপাতালের সামনে ‘বন্দর রক্ষা কমিটি’র একটি সভা চলছিল বলে জানান তিনি।

অভিযোগকারীর দাবি, জরুরি পরিস্থিতির কথা জানিয়ে তিনি গাড়ি থেকে নেমে সভায় উপস্থিত ব্যক্তিদের অনুরোধ করেন, তার স্ত্রী গুরুতর অসুস্থ এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে—তাই গাড়িটি যাওয়ার সুযোগ দেওয়া হোক।

কিন্তু এ সময় কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, সেখানে উপস্থিত এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে ‘মরলে আমাদের কী’ এবং ‘আমরা রাস্তা ছাড়বো না’—এমন মন্তব্য করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, “যারা একজন অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়ার জরুরি পরিস্থিতিও বিবেচনা করেন না, তারা কীভাবে সাধারণ মানুষের স্বার্থে বন্দর রক্ষার কথা বলেন?”

তার আরও অভিযোগ, মানুষের জীবন ও জরুরি চিকিৎসাসেবার বিষয়টি উপেক্ষা করে কোনো ধরনের কর্মসূচি পরিচালনা করা উচিত নয়। তিনি মনে করেন, এ ধরনের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

ঘটনার সময় উপস্থিত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী। একই সঙ্গে ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছে ওই ব্যক্তির পরিচয় বা ঘটনার ভিডিও/প্রমাণ থাকলে তা প্রশাসনকে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ পুলিশ, সিআইডি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

তবে ‘বন্দর রক্ষা কমিটি’র পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

বিষয় : রাজনীতি চট্টগ্রাম বিভাগ সারাদেশ

দৈনিক পটিয়া

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিতে বাধা, ‘মরলে আমাদের কী’ মন্তব্যের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x