ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

কর্ণফুলীতে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা পরিচয়দানকারী আবছার ও ছেলেকে গণধোলাই

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কর্ণফুলীতে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা পরিচয়দানকারী আবছার ও ছেলেকে গণধোলাই
কর্ণফুলীতে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা পরিচয়দানকারী আবছার ও ছেলেকে গণধোলাই

চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হামলার অভিযোগে বিএনপি নেতা পরিচয়দানকারী নুরুল আবছার ও তার ছেলে মো. সৌরভ গণধোলাইয়ের শিকার হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার শিকলবাহা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে এস আলমের মেলার মাঠে এ ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ভাঙচুর এবং তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে আবছার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলী এস আলম কোম্পানির কাছ থেকে মইজ্জারটেক সিডিএ আবাসিক এলাকা সংলগ্ন মেলার মাঠটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ইট-বালুর ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি সেখানে মালবাহী গাড়ির ওজন পরিমাপের জন্য একটি স্কেল স্থাপন করেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে নুরুল আবছার ও তার ছেলেরা ওই জায়গাটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী আইয়ুব আলী।

অভিযোগে বলা হয়, সোমবার দুপুরে নুরুল আবছার তার তিন ছেলেকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র, ধারালো কিরিচ, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করেন। এ সময় তারা ব্যবসার মালামাল নষ্ট করতে শুরু করেন। এতে বাধা দিলে আইয়ুব আলীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তার দুই ক্রেতা মো. শাহাদাত হোসেন (৩৬) ও মো. জিকুকে (৩৪) এলোপাতাড়ি মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, নুরুল আবছার হাতে থাকা ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে তা এক ব্যক্তির নাকে লাগে। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আইয়ুব আলীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আবছার ছুরি নিয়ে আক্রমণ করতে গেলে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে ও তার ছেলে মো. সৌরভকে গণধোলাই দেন। এতে বাবা-ছেলে দুজনই আহত হন। পরে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

ঘটনার পর সোমবার রাতে ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব আলী নুরুল আবছার ও তার তিন ছেলের বিরুদ্ধে কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে হামলা, মারধর, ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল নষ্ট এবং চাঁদা দাবির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

বিএনপি নেতা আবছার বলেন, নির্দিষ্ট মেয়াদ  চলে যাওয়া পরও তারা জোরপূর্বক কাজ করতেছে জেনে এস আলম গ্রুপ বিষয়টি আমাকে অবহিত করে। আমি ১৯৯৫ সাল থেকে কোম্পানির সাথে বিভিন্ন কাজেকর্মে জড়িত রয়েছি। কোম্পানির অনুরোধে আমি সেখানে গিয়ে তাদের কাছে জানতে চাই কাজ করা জন্য কতৃপক্ষ থেকে কোন অনুমতি নিয়েছে কিনা? তখন তারা আমাদের উপর এলোপাথাড়ি আক্রমণ করে। আমি ও আমার ছেলে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। 

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ছাড়া তারা অভিযোগও দিয়েছেন। আমরা অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, ভাড়া নেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও চাঁদা দাবির ঘটনা বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

দৈনিক পটিয়া

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কর্ণফুলীতে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা পরিচয়দানকারী আবছার ও ছেলেকে গণধোলাই

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x