ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

সাবেক সেনা কর্মকর্তা হাফিজুরের জামিন নিয়ে তনুর পরিবারের ক্ষোভ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাবেক সেনা কর্মকর্তা হাফিজুরের জামিন নিয়ে তনুর পরিবারের ক্ষোভ
সোহাগী জাহান তনু

কুমিল্লায় আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার একমাত্র কারাবন্দি আসামির জামিন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তনুর বাবা ইয়ার হোসেন। ওই মামলার আসামি সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন সাবেক ওই সেনা কর্মকর্তা। 

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, এ মামলার অন্যতম আসামি হাফিজুর। তাকে এত তাড়াতাড়ি মুক্তি দেওয়া হবে তা ভাবতেও অবাক লাগে। তাকে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে সেই বিষয়েও জানতে পারিনি। আমার মেয়ের হত্যার যথাযথ বিচার পাব কিনা সন্দেহ আছে। আমি আগে থেকেই বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিলাম।

এর আগে গত ২১ এপ্রিল ডিএনএ রিপোর্টের সূত্র ধরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারের ২ মাস ১৩ দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন এই সেনা কর্মকর্তা। 

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ শাহ আলম বলেন, হাফিজুর রহমান হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। জামিন আদেশ যাচাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস এলাকার একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বিষয় : কুমিল্লা

দৈনিক পটিয়া

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা হাফিজুরের জামিন নিয়ে তনুর পরিবারের ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x