ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের লোগো

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের লোগো |সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা পূরণে দল-মত ও সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যোগ দিয়ে প্রায় ১৫০০-এর অধিক মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার ছাত্র-জনতা। কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কেউবা হারিয়েছেন চোখ। দুই বছর আগে দেশের অসংখ্য ছাত্র-জনতা সাহস, ত্যাগ ও আত্মদানের মাধ্যমে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।’

তিনি বলেন, ‘আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব শহীদদেরকে, যারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। আহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি জানাই আন্তরিক সহমর্মিতা, সেইসাথে তাদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করি।’

তিনি আরো বলেন, ‘শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশের প্রতিটি নাগরিক যেন মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত হয়- এটাই আজকের সময়ের অন্যতম প্রত্যাশা।’

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে দেশের মানুষ গণরায় দিলেও তা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে যা জাতির জন্য হতাশাজনক। জাতির এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে শিক্ষা নিয়ে বিভেদ, প্রতিহিংসা ও সহিংসতার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

তিনি আহ্বান জানান, ‘আসুন জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমরা সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হই।’

বিষয় : জামায়াত জুলাই গণঅভ্যুত্থান জুলাই গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ

দৈনিক পটিয়া

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের লোগো

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x