ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে যে বার্তা দিলেন নুসরাত তাবাসসুম

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে যে বার্তা দিলেন নুসরাত তাবাসসুম
নুসরাত তাবাসসুম। ফাইল ছবি

১ দফা কর্মসূচির ঘোষক নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম। তিনি বলেন, ‘আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।’

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘ভিডিও দেখলাম। ভালোই হয়েছে। কিন্তু কোন দেশের ঘটনা এটা?’

এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ‘কারণ বাংলাদেশে তো ১ দফার ঘোষক বিপ্লবী নাহিদ ইসলাম। লং মার্চ টু ঢাকার ঘোষক আসিফ মাহমুদ।’

ভিডিওটি তৈরির আগে তথ্য যাচাই করা হয়নি বলেও মন্তব্য করেন নুসরাত তাবাসসুম। তিনি লেখেন, ‘সাদেক সাহেব রাজনীতি করতে করতে ছেলেটাকে আদব শেখাতে পারেননি, দুঃখজনক। ভিডিও বানানোর আগে অন্তত একটু গুগল করে নিতে পারত!’

তিনি লেখেন, ‘আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ সমন্বয়কদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

বিষয় : নাহিদ ইসলাম নুসরাত তাবাসসুম এনসিপি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে যে বার্তা দিলেন নুসরাত তাবাসসুম

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

১ দফা কর্মসূচির ঘোষক নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম। তিনি বলেন, ‘আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।’

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘ভিডিও দেখলাম। ভালোই হয়েছে। কিন্তু কোন দেশের ঘটনা এটা?’

এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ‘কারণ বাংলাদেশে তো ১ দফার ঘোষক বিপ্লবী নাহিদ ইসলাম। লং মার্চ টু ঢাকার ঘোষক আসিফ মাহমুদ।’

ভিডিওটি তৈরির আগে তথ্য যাচাই করা হয়নি বলেও মন্তব্য করেন নুসরাত তাবাসসুম। তিনি লেখেন, ‘সাদেক সাহেব রাজনীতি করতে করতে ছেলেটাকে আদব শেখাতে পারেননি, দুঃখজনক। ভিডিও বানানোর আগে অন্তত একটু গুগল করে নিতে পারত!’

তিনি লেখেন, ‘আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ সমন্বয়কদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

দৈনিক পটিয়া

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x