ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

চট্টগ্রামের পটিয়ায় ১ লাখ ইয়াবাসহ ৬ মাদক কারবারি আটক

চট্টগ্রামের পটিয়া'য় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় মাদক কারবারিতে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রামের পটিয়া পৌরসভার সরকারি কলেজ ও ডাকবাংলো এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামালসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন– বশির (৩৭),  হোসেন (৩৭), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (৩৮), সাইফুল ইসলাম (২৪) ও  হাসান (৩৯)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়া পৌরসভার সরকারি কলেজ ও ডাকবাংলো এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্ করা হয়। এসব মাদক কারবারিতে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, কক্সবাজারের রামু থেকে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম শহরে প্রবেশের সময় মহাসড়কের পরিবর্তে পটিয়া বাইপাস এড়িয়ে ভেতরের সড়ক ব্যবহার করার চেষ্টা করে চক্রটি।

গোয়েন্দা নজরদারিতে তাদের এই রুট পরিবর্তনের তথ্য ধরা পড়ে। পরে পটিয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় মোটরসাইকেলগুলো থামিয়ে তল্লাশি চালানো হলে ইয়াবার চালান উদ্ধার হয়।

র‍্যাব-৭-এর সিপিসি-৩ (বহদ্দারহাট) কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম বলেন, ‘গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। চক্রটি সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা পরিবহন করছিল। তাদের একজন আগে এসে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান পর্যেবক্ষণ করতেন এবং অন্যদের নির্দেশনা দিতেন।

প্রথমে একজনকে আটক করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ আনুমানিক এক লাখ পিস, যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।’

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ বাইকার গ্যাংয়ের সদস্য। তারা মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা চোরাচালান ও পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এক লাখ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল এবং আটক ছয়জনকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক পটিয়া

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় ১ লাখ ইয়াবাসহ ৬ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x