ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার

বগুড়ায় শনিবার সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী আসছেন। তারা দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মতবিনিময় সভায় অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শনিবার বগুড়ায় অবস্থান করবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান এ তথ্য দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া নবনির্মিত বগুড়া শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন, শাকপালা পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, বগুড়া সড়ক জোনের উদ্বোধন, বিসিক শিল্প পার্কের স্থান পরিদর্শন এবং বিসিক শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

এদিকে শনিবার তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আগ্রহের সৃষ্টি হয়েছে।

বিষয় : বগুড়া

দৈনিক পটিয়া

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x