ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

৫ আগস্টে বান্দরবানের চার পর্যটন কেন্দ্রে প্রবেশে টিকিট লাগবে না

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৫ আগস্টে বান্দরবানের চার পর্যটন কেন্দ্রে প্রবেশে টিকিট লাগবে না

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বান্দরবানে জেলা প্রশাসন পরিচালিত চারটি পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের প্রবেশে কোনো টিকিট লাগবে না।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে ৫ আগস্ট সবার জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের এ উদ্যোগের ফলে দর্শনার্থীদের জনপ্রতি প্রায় ২০০ টাকা প্রবেশমূল্য সাশ্রয় হবে। পাশাপাশি অতিরিক্ত ব্যয় ছাড়াই পর্যটকরা সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। এতে জেলার পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং পর্যটকের আগ্রহ আরও বাড়বে বলে তাদের আশা।

বিষয় : বান্দরবান

দৈনিক পটিয়া

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

৫ আগস্টে বান্দরবানের চার পর্যটন কেন্দ্রে প্রবেশে টিকিট লাগবে না

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বান্দরবানে জেলা প্রশাসন পরিচালিত চারটি পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের প্রবেশে কোনো টিকিট লাগবে না।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে ৫ আগস্ট সবার জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের এ উদ্যোগের ফলে দর্শনার্থীদের জনপ্রতি প্রায় ২০০ টাকা প্রবেশমূল্য সাশ্রয় হবে। পাশাপাশি অতিরিক্ত ব্যয় ছাড়াই পর্যটকরা সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। এতে জেলার পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং পর্যটকের আগ্রহ আরও বাড়বে বলে তাদের আশা।

দৈনিক পটিয়া

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x