মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র সীরাত, জীবনাদর্শ ও চরিত্র সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও আগ্রহ সৃষ্টির উদ্দেশ্য আজ ২৩( সেপ্টেম্বর ২৬) বুধবার। বিকেএম জেলা কার্যালয়ে সীরাত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হক্বের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমেন শের জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক যুবায়ের আহমদ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান মামুন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বরকত উল্লাহ,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রবিউল, সাবেক সভাপতি মোহাম্মদ মুজাক্কিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সীরাত কুইজ প্রতিযোগিতায় প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ৫০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন শোয়াইব আহমাদ। বিজয়ী ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা নবীজি ﷺ-এর আদর্শ অনুসরণ করে সুন্দর, নৈতিক ও আদর্শবান জীবন গঠনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।