ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

মুজাফরাবাদ কলেজে নবাগত শিক্ষার্থীদের সহায়তায় তিন দিনব্যাপী তথ্যকেন্দ্র

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মুজাফরাবাদ কলেজে নবাগত শিক্ষার্থীদের সহায়তায় তিন দিনব্যাপী তথ্যকেন্দ্র
মুজাফরাবাদ কলেজে নবাগত শিক্ষার্থীদের সহায়তায় তিন দিনব্যাপী তথ্যকেন্দ্র

চট্টগ্রামের পটিয়ায় মুজাফরাবাদ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী ভর্তি সংক্রান্ত তথ্য ও সহায়তা কেন্দ্রের আয়োজন করেছে মুজাফরাবাদ কলেজ ছাত্রদল।

পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের দিকনির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে নবাগত শিক্ষার্থীদের সহযোগিতা করছেন আয়োজকরা। ভর্তি কার্যক্রমে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমানো এবং প্রক্রিয়াটি সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

তিন দিনব্যাপী এ তথ্য ও সহায়তা কেন্দ্রে সার্বিক সহযোগিতা করছে পটিয়া উপজেলা ছাত্রদল।

আয়োজকরা জানান, ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

দৈনিক পটিয়া

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মুজাফরাবাদ কলেজে নবাগত শিক্ষার্থীদের সহায়তায় তিন দিনব্যাপী তথ্যকেন্দ্র

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x