মানবতার টানে ভয় নেই রক্তদানে এই স্লোগান কে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সামাজিক সংগঠন বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশন চৌদ্দশত এর উদ্যোগে আজ মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২৬ সকাল ১০ ঘটিকায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রক্তদানে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এবং সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ আবু উবাইদার নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এসময় তিনি বলেন "একটি সচেতন মানবিক সমাজ গঠনে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি। আমাদের লক্ষ্য কেবল মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা নয় বরং প্রতিটি তরুণ-তরুণীর মাঝে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য । এসময় আরো উপস্থিত ছিলেন এডমিন হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মডারেটর আরমান এবং আমিনুল হক সৌরভ, সদস্য সাবা জাহান মিম ও শ্রাবন্তী সহ প্রমুখ।