ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক
আটক যুবকের নাম শামস আল আমিন তামিম (২৯)। ছবি: সংগৃহীত

নাটোরের উত্তরা গণভবনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পথসভায় এ ঘটনা ঘটে।  

জানা গেছে, আটক যুবকের নাম শামস আল আমিন তামিম (২৯)। তিনি নাটোরের প্রয়াত বিএনপি নেতা শামসুল আলমের ছেলে এবং বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র। প্রাথমিকভাবে যুবকটি পিস্তলটি তার বাবার লাইসেন্সকৃত বলে দাবি করলেও পুলিশের তদন্তে সেই তথ্যের সত্যতা মেলেনি। পুলিশ জানিয়েছে, দেখতে ও ওজনে আসল পিস্তলের মতো হলেও এটি দারাজ থেকে কেনা একটি খেলনা পিস্তল।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, ‘শুক্রবার বিকাল ৩টার দিকে উত্তরা গণভবন পরিদর্শন শেষে গেইটের সামনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন মন্ত্রী ও হুইপ।’

তিনি বলেন, ‘বক্তব্য শেষে মন্ত্রী ও হুইপ মঞ্চ থেকে নামার সময় তানিম তাদের কাছে চলে যান। এ সময় সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়।’

অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ‘খেলনা পিস্তল হলেও কেন সে সমাবেশস্থলে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

বিষয় : আটক পুলিশ নাটোর

দৈনিক পটিয়া

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x