ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

বিসিবির খরচ কমাতে কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত তামিমের

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিসিবির খরচ কমাতে কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত তামিমের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রিকেটের কাঠামোগত উন্নয়ন, বোর্ডের ভাবমূর্তি ফেরানো ও ব্যয় কমানোর দিকে নজর দিয়েছেন তামিম ইকবাল। তবে বোর্ডে প্রয়োজনের তুলনায় বেশি স্টাফ রয়েছে বলে মনে করেন তিনি। ভবিষ্যতে এ ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। সমকালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিসিবির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তামিম।

বিসিবির খরচ কমানোর উদ্যোগ নিয়ে কথা বলতে গিয়ে বোর্ডে অতিরিক্ত জনবল থাকার বিষয়টি তুলে ধরেন তামিম। প্রয়োজনে দীর্ঘদিন ক্রিকেটে কাজ করা কর্মীদেরও ‘গোল্ডেন হ্যান্ডশেক’ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় অনেক বেশি স্টাফ আছে বোর্ডে। এই একটা জায়গায় ভবিষ্যতে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। যারা অনেক বছর ক্রিকেটে সার্ভিস দিয়েছেন, তাদের সঙ্গেও গোল্ডেন হ্যান্ডশেক হতে পারে। আমরা যখনই এ রকম কোনো সিদ্ধান্ত নিতে যাই, খুব নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। সবকিছুরই একটা শেষ আছে। তাই কোনো সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র বিচলিত হব না।’

খেলোয়াড়ি জীবনের সঙ্গে বিসিবি সভাপতির দায়িত্বের পার্থক্যও তুলে ধরেছেন তামিম। তার মতে, বোর্ডে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা ইগোকে জায়গা দিলে চলবে না। তামিম বলেন, ‘খেলোয়াড়ি জীবনে দল নিয়ে চিন্তা করতাম। এখন দেশের ক্রিকেট নিয়ে। ব্যক্তিগত ইগো, পছন্দ, অপছন্দ আনা যাবে না। একজনকে ব্যক্তিগতভাবে পছন্দ না-ও হতে পারে, কিন্তু সে প্রতিষ্ঠানের জন্য ভালো হলে, তাকে মেনে নিয়ে আমাকে এগোতে হবে। আমার পজিশন বড়, তাই বলে সব কিছু বুঝে ফেলেছি, শিখে ফেলেছি ভাবা ভুল। প্রতিটি দিন আমি শিখছি। আমার ব্যক্তিগত ইগো বাইরে রেখে বিসিবিতে ঢুকি।’

চার বছর পর দেশের ক্রিকেটকে কোথায় দেখতে চান এমন প্রশ্নে তামিম বলেন, ‘তিন-চারটি ভালো ফ্যাসিলিটির বাস্তবায়ন দেখতে চাই। যেখানে খেলোয়াড়রা আগ্রহ নিয়ে যাচ্ছে ও নিজেদের উন্নয়নে কাজ করছে। একজন সাধারণ ক্রিকেটারকে অসাধারণ করে গড়ে তোলার জায়গা দেশে আছে, সেখানে দেখতে চাই।’

বিষয় : বাংলাদেশ ক্রিকেট বিসিবি সভাপতি বিসিবি তামিম ইকবাল

দৈনিক পটিয়া

সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিসিবির খরচ কমাতে কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত তামিমের

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x