বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি বাঁশখালীবাসীর। এমন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন এর সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কোলাগাঁও ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ ইরফান উদ্দিনের উদ্যোগে ১২টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৯০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার কোলাগাঁও ইউনিয়ন বাসীর পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
অনুদান প্রদান সময় উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ ও সমাজসেবক, সিরাজ মেম্বার, জনাব আবদুল রহমান হিলু, মাওলানা গিয়াস উদ্দিন, জানে আলম, মোঃ মানিক,শহিদ উদ্দীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনাব আবদুল রহমান হিলু বলেন, "বন্যায় যারা সব হারিয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইরফানের এই উদ্যোগ অনুকরণীয়। দল-মত নির্বিশেষে আমরা সবাই মিলে বন্যার্ত মানুষের পাশে থাকবো। সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।"
এই সময় তিনি আরো বলেন, পানি নেমে গেলেও বাঁশখালীর হাজারো মানুষ এখনও আশ্রয়হীন। তাই এ ধরনের মানবিক সহায়তা আরও বাড়ানো প্রয়োজন।