ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮
ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৫৮টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৫০ জন, মিরপুর বিভাগ ১২৪ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৮ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন এবং সিটিটিসি ১ জনকে গ্রেফতার করে।আরও পড়ুনআরও পড়ুনরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

অভিযানকালে তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল, ২টি গ্যাস লাইট, ৬টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, ৫টি ককটেল সাদৃশ্য বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান নিয়াজ মেহেদী

বিষয় : গ্রেফতার রাজধানীর খবর ডিএমপি

দৈনিক পটিয়া

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৫৮টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৫০ জন, মিরপুর বিভাগ ১২৪ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৮ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন এবং সিটিটিসি ১ জনকে গ্রেফতার করে।আরও পড়ুনআরও পড়ুনরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

অভিযানকালে তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল, ২টি গ্যাস লাইট, ৬টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, ৫টি ককটেল সাদৃশ্য বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান নিয়াজ মেহেদী

দৈনিক পটিয়া

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x